বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শ্রদ্ধা ৯১ দশমিক ৫, মোদি ৯১ দশমিক ৩

প্রতিবেদক
editor
আগস্ট ২২, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বলিউড তারকা শ্রদ্ধা কাপুর এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে জনপ্রিয়। তবে সেটা ইনস্টাগ্রামে। এই সামাজিক যোগাযোগমাধ্যমে নরেন্দ্র মোদিকে অনুসরণকারীর সংখ্যা ৯১ দশমিক ৩ মিলিয়ন। অন্যদিতে শ্রদ্ধার অনুসরণ করছেন ৯১ দশমিক ৫ মিলিয়ন লোক। অনুসরণের এই সারিতে অবশ্য এগিয়ে আছেন ভারতের ক্রিকেটার বিরাট কোহলি। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন ২৭১ মিলিয়ন অ্যাকাউন্টধারী। দ্বিতীয়স্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার অনুসারী ৯১ দশমিক ৮ মিলিয়ন। তারপর শ্রদ্ধা ও মোদি।

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘স্ত্রী-২’। এরপরই অনুসারীর এ নতুন মাইল ফলক ছুঁয়েছেন শ্রদ্ধা কাপুর। বক্স অফিসে ইতিমধ্যে রেকর্ড গড়েছে ‘স্ত্রী-২’। এরই মধ্যে সিনেমাটির আয় ছাড়িয়েছে ২৫০ কোটি রুপি। ‘স্ত্রী-২’ এর আগে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমায় দেখা গেছে শ্রদ্ধাকে। ‘স্ত্রী’র সিক্যুয়েলে দারুণ প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। হরর কমেডি ঘরানার হলেও সিনেমাটি দর্শকদের দিয়েছে সাম্যের বার্তা। প্রথম ছবিতে দর্শকদের ভয় দিয়েছিলেন স্ত্রী। সিক্যুয়েলে একেবারে ‍উল্টো। অমর কৌশিক পরিচালিত এই ছবিতে শ্রদ্ধা ছাড়া আছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।

সর্বশেষ - অন্যান্য