বুধবার , ১৮ জুন ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

১৮ দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর আলম

প্রতিবেদক
editor
জুন ১৮, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে সাত মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ জুন) সকালে যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে কক্সবাজার থেকে প্রিজন ভ্যানে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এদিন আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির শুনানি শেষে সাত মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে সাত মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগও রয়েছে।

আদালত সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয় পুলিশের পক্ষ থেকে।

সর্বশেষ - অন্যান্য