রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে— প্রশ্ন সিডনি সুইনির

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১, ২০২৬ ২:০০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি। বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে এ নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি রাজনীতি নিয়ে কোনো কথা বলতে আগ্রহী নন। সম্প্রতি আন্তর্জাতিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অভিনেত্রী।

সুইনিকে প্রায়ই সামাজিক মাধ্যমে ‘মাগা বার্বি’ বলে সম্বোধন করে নেটিজেনরা। অনেকের মতে, সুইনির নিজের রাজনৈতিক অবস্থান গোপন রাখায় তাকে নিয়ে নানা বিতর্ক চলে।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি, শিল্প সৃষ্টি করতে এসেছি। তাই এসব আলোচনার কেন্দ্রে আমি থাকতে চাই না। মানুষ কেন আমাকে তাদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চায়, জানিনা। এটি আমার নিয়ন্ত্রণে নেই।

ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ না খোলায় ইন্টারনেটে তাকে প্রায়ই ‘মাগা বার্বি’ বলে ট্রল করা হয়। এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমি কখনও বলিনি যে আমি রাজনীতি নিয়ে কথা বলব। এটি এমন একটি ক্ষেত্র যেখানে আমি থাকতে চাই না। আমি একজন অভিনয়শিল্পী হতে চেয়েছি কারণ আমি গল্প বলতে ভালোবাসি।

২০২৫ সালের একটি জিন্সের বিজ্ঞাপনকে কেন্দ্র করে সুইনিকে নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পক্ষ থেকেও সেই বিজ্ঞাপনের প্রতিক্রিয়া এসেছিল। সে সময় নীরব থাকলেও অভিনেত্রী এখন মনে করেন, তার নীরবতাকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বিএনপির বিবৃতি: কলকাতার ‘এই সময়’ ফখরুলের ভুয়া সাক্ষাৎকার ছাপিয়েছে

বাংলাদেশের রাজনীতিতে আ.লীগ একটা অভিশপ্ত দল : রফিকুল ইসলাম

‘প্রধান উপদেষ্টা যেই মাসে বলেছেন, সেই মাসেই নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

যতটা পারি ব্যক্তি পর্যায়ের সিম নিবন্ধন কমিয়ে আনব : জাহাঙ্গীর আলম

হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে: জামায়াত আমির

নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হলেন সাবিতা ভাণ্ডারি

বিসিএসের প্রশ্নফাঁস : তিন সদস্যের কমিটি গঠন পিএসসির

মোহরানা কমিয়ে বিয়েকে সহজ করা উচিত : রাজশাহী বিভাগীয় কমিশনার

খুলনার টিকে থাকার লড়াই, টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

কাল থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলবে