অনলাইন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের অন্যতম শীর্ষ নির্মাতা রায়হান রাফি। ঢালিউড কিং শাকিব খানের আসন্ন চলচ্চিত্র ‘তুফান’ নিয়ে নতুন করে আলোচনায় তিনি। কাজের বাইরেও বহুদিন ধরে ঢালিউডপাড়ায় চর্চার কেন্দ্রে ছিলেন ‘দামাল’, ‘সুড়ঙ্গ’ খ্যাত এই নির্মাতা। তার একটি অন্যতম কারণ চিত্রনায়িকা তমা মির্জা। যদিও রায়হান রাফি ও তমা মির্জা তাদের রসায়নকে এতদিন ‘জাস্ট ফ্রেন্ড’ বলে আখ্যা দিয়ে আসছিলেন।

কয়েকমাস আগে ঢাকার একটি অ্যাওয়ার্ড শো-তে এই জুটির সম্পর্ক নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়। সেখানে উপস্থিত রায়হান রাফি ও তমা মির্জা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে ফটোসেশন করছিলেন। এ সময় ক্যামেরায় পোজ দিয়ে তমা মির্জার হাত ধরার চেষ্টায় নিজের হাতটি বাড়িয়ে দেন রাফি। কিন্তু তমা তার হাত না এগিয়ে সংযত রাখেন। কিছুক্ষণ পর পর রায়হান রাফি আরও কয়েকবার হাত বাড়িয়ে দিলেও একটিবারের জন্যেও হাত এগিয়ে দেননি তমা মির্জা।
পরে একইসঙ্গে সেখান থেকে চলে যান তারা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় সমালোচনা। কেউ কেউ বলছেন, রাফিকে শুধু বন্ধুই ভাবেন তমা। আবার কেউ বলছেন, তমা শুধুমাত্র রাফিকে ব্যবহার করছে।


















