সোমবার , ৫ আগস্ট ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনায় বসেছেন সেনাপ্রধান

প্রতিবেদক
editor
আগস্ট ৫, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: দেশের বিদ্যমান সংকট নিরসনে নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনায় বসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৫ আগস্ট) দুপুরে এই বৈঠক শুরু হয়। বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতারা অংশ নিয়েছেন বলে জানা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

এ বৈঠকের পর দেশে চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিকেল ৩টায় বক্তব্য দেবেন তিনি। সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয় আইএসপিআর থেকে।

জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা-গুলিতে বিপুল সংখ্যক লোকের প্রাণহানি হলে সরকারবিরোধী আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার (৩ আগস্ট) তারা সরকারের পদত্যাগের এক দফা দাবি দেয়।

এরপর গত রোববার (৪) অসহযোগ আন্দোলন চলাকালে দেশজুড়ে প্রায় একশ মানুষের প্রাণহানি হয়। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকে। এই কর্মসূচি ঘিরে শাহবাগ এলাকায় জড়ো হচ্ছেন তারা।

সর্বশেষ - অন্যান্য