বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মেসির ফেরার ম্যাচে ৩ গোল হজম মিয়ামির

প্রতিবেদক
editor
মে ৩০, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ভ্যাঙ্কুভারের বিপক্ষে খেলতে কানাডা সফরে যাননি লিওনেল মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকাকে সেই ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন ইন্টার মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো। তবে এক ম্যাচ পরই দলে ফেরেন মেসি।

আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সকার লিগ ফুটবলের (এমএলএস) মৌসুমের নিয়মিত খেলায় আটলান্টা ইউনাইটেড এফসির মু্খোমুখি হয় মিয়ামি। এই ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন মেসি।

কিন্তু মেসির ফেরার দিনে বড় ব্যবধানে হেরে গেছে ইন্টার মিয়ামি। এই ম্যাচে আটলান্টার কাছে ৩-১ ব্যবধানে হেরেছে মেসিরা। টানা ১০ ম্যাচে অপরাজিত থাকার পর এই প্রথম হারের স্বাদ পেল ফ্লোরিডার ক্লাবটি। দলের হয়ে একমাত্র অবশ্য মেসিই করেন।

ভ্যাঙ্কুভারের বিপক্ষে বিশ্রামে ছিলেন লুইস সুয়ারেজ ও সার্জিও বুস্কেটসও। এই ম্যাচে তারাও একাদশে ফিরেছিলেন। তবে দলের জন্য কোনো কিছুই করতে পারেননি।

আটলান্টার হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন সাবা লভজানিৎজে। ৪৪ ও ৫৯ মিনিটে গোল করেন তিনি। আর ৭৩ মিনিটে গোল করেন জামাল থিয়ারে। অপরদিকে মিয়ামির হয়ে মেসির গোলটি হয় ৬২ মিনিটে।

এই ম্যাচে বল দখলে দাপট দেখায় মিয়ামি। তবে লক্ষ্যে শট নেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল আটলান্টা। ম্যাচের চতুর্থ মিনিটে অবশ্য দারুণ একটি সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু ৮ বারের ব্যালন ডি’অর জয়ী তারকার করা হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ট্রাইব্যুনালের আইনে নয়, প্রয়োজন হলে ঐকমত্যের ভিত্তিতে দল নিষিদ্ধ : আসিফ নজরুল

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে ৫ খাবার নিয়মিত খেতে হবে

সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব : ড. ইউনূস

ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ

রুয়েটের শেখ হাসিনা হলের নাম পরিবর্তন, নতুন নাম নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল

দুই দশকের রেকর্ড ভাঙলো ‘তুফান’

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

রাবিতে চিকিৎসাকর্মীকে মারধর, বিবস্ত্র করার অভিযোগ

গাড়ির ডালায় মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে জামায়াত আমিরের শুভেচ্ছা