শনিবার , ১২ অক্টোবর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

পূজায় উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ধর্মসচিব

প্রতিবেদক
editor
অক্টোবর ১২, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেছেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এ উৎসবকে নির্বিঘ্ন করতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ পর্যন্ত দেশের কোথাও তেমন উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শনিবার (১২ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর মতিঝিলে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুর মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ধর্মসচিব দুর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুর মন্দিরের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। ধর্মসচিব বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটি আমাদের ঐতিহ্য। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে লালন করতে হবে।

মু. আ. হামিদ জমাদ্দার বলেন, মানবতা প্রতিটি ধর্মের গুরুত্বপূর্ণ অংশ। মানুষকে সবসময় সম্মান করতে হবে। আমরা সমাজে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্য ধর্মের মানুষ একত্রে বসবাস ও চলাফেরা করি। এটি আমাদের সমাজের বৈচিত্র্য। এই বৈচিত্র্যময় সমাজকে বিনষ্ট হতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, মুসলমানদের মধ্যেও নানা মতভেদ আছে। আমরা এটিকে অভিযোজন (অ্যাডজাস্ট) করেই চলি। আমাদের এই বৈচিত্র্যময় সমাজে বিভিন্ন ধর্মের মানুষদেরকেও অভিযোজন করেই চলতে হবে এবং সবাইকে সম্মান করতে হবে। এর আগে ধর্মসচিব মতিঝিলের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এতে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নায়েব আলী মন্ডল ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পাল বক্তব্য দেন। এসময় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক ড. শ্রীকান্ত কুমার চন্দ ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘সরকারের ব্যর্থতা ঢাকতেই কোটার অবতারণা করা হয়েছে’

মিটফোর্ডের হত্যাকাণ্ড ‘পৈশাচিক’ : বিএনপি মহাসচিব

যতবার পুরুষ আমাকে হতাশ করেছে, আকর্ষণ আরও বেড়েছে : হিমাংশী

বিদায়ী সাক্ষাতে আসা দূতকে বিপ্লবের প্রথম বার্ষিকীতে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

শেরপুরে বন্যার শঙ্কা, নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপরে

ভিসা জটিলতা নিরসনে আমিরাতের মন্ত্রীর সহযোগিতা চাইলেন আসিফ নজরুল

শাকিবের কথা শুনে ‘বিস্ময় কাটেনি’ কোনালের

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না : সারজিস আলম

হাসিনার মামলায় মামুনের জেরা শেষ, ফের সাক্ষ্যগ্রহণ ৮ সেপ্টেম্বর