সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

১৯ দিনে রেমিট্যান্স ১৮ হাজার ৩৯১ কোটি টাকা

প্রতিবেদক
editor
অক্টোবর ২১, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : অক্টোবরের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ৩৯১ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। সোমবার (২১ অক্টোবর) প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।তথ্য অনুযায়ী, অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় এসেছে আট কোটি ছয় লাখ ৬৬ হাজার ৩১৬ ডলার। এ প্রবাসী আয় আগের মাস সেপ্টেম্বর ও আগের বছরের অক্টোবরের চেয়ে বেশি। আগের মাস সেপ্টেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল আট কোটি এক লাখ ৫৯ হাজার ৬৬৬ ডলার। আর আগের বছর অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ছয় কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৩৩৩ ডলার।

জুলাই মাসে দেশে কোটাবিরোধী আন্দোলনের সময় প্রবাসী আয়ের কমে যায়। আগস্ট মাসে শেখ হাসিনা সরকারে পতন হলে প্রবাসী আয় বাড়ে। এরপর প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে চার কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬ লাখ ৪০ হাজার ডলার। একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। অক্টোবরের ১৯ দিনে ব্যাংকটির মাধ্যমে আসা প্রবাসী আয়ের পরিমাণ ২২ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শোরুম উদ্বোধনে গিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, চলে গেলেন পরীমণি

নজরুল স্মরণে রাবি শব্দকলার আয়োজনে আলোচনা ও কবিতা পাঠ

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে চীন: যুক্তরাষ্ট্র

এক ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান না থাকার পক্ষে নয় বিএনপি

রাজশাহীতে ঈদের প্রধান জামাত হজরত শাহ মখদুম (রহ:) ঈদগাহে সকাল সাড়ে ৭টায়

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার

ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন, এদের শেকড় অনেক গভীরে : উমামা ফাতেমা

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক

চুয়াডাঙ্গায় এনসিপিকে শুভেচ্ছা জানাতে সড়কে শিক্ষার্থীরা, ক্ষোভ সার্জিসের

৫টি সহজ অভ্যাস যা আপনাকে সুস্থ রাখবে