বুধবার , ৯ জুলাই ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় এনসিপিকে শুভেচ্ছা জানাতে সড়কে শিক্ষার্থীরা, ক্ষোভ সার্জিসের

প্রতিবেদক
editor
জুলাই ৯, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনায় দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে আশপাশের বিভিন্ন স্কুলের ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা এসে দাঁড়ায় পথের পাশে। করমর্দনের জন্য তারা এগিয়ে এলে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম।

তিনি শিক্ষার্থীদের বকাবকি করে বলেন, ‘তোমাদের এখন স্কুলে থাকার কথা, ক্লাস ফেলে এখানে চলে আসা একদম ঠিক হয়নি। পড়াশোনা বাদ দিয়ে আমাদের দেখতে আসা তোমাদের কাজ না।’ তবে পরক্ষণেই তার কণ্ঠে নরম সুর ফুটে ওঠে। এক মুহূর্তের আবেগে তিনি বলেন, ‘তোমাদের এই ভালোবাসা দেখে হৃদয় কেঁপে উঠেছে। আমরা যেন এই ভালোবাসার প্রতিদান দিতে পারি। জীবন দেওয়া যদি লাগে, দিতে চাই। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আমাদের চেয়েও বড় হও, গর্বের মতো কিছু করে দেখাও।’

এনসিপিকে শুভেচ্ছা জানাতে সড়কে শিক্ষার্থীরা, ক্ষোভ ঝাড়লেন সার্জিস

এই কথায় উপস্থিত নেতা-কর্মীসহ সাধারণ মানুষও আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই এমন আন্তরিক ও স্নেহভরা রাজনৈতিক ভাষা দীর্ঘদিন পর শুনলেন বলে মন্তব্য করেন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় হাটবোয়ালিয়ায় স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে পথযাত্রায় গাড়িতে বসেই মতবিনিময়ের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় নেতারা।

এতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। হাটবোয়ালিয়া থেকে পদযাত্রা করে আলমডাঙ্গা শহরের আলতাইবা মোড়, চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর, দর্শনা এবং জীবননগরে আরও পথসভা অনুষ্ঠিত হবে। দলটি জানিয়েছে, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির মাধ্যমে তারা রাষ্ট্র কাঠামো সংস্কারের বার্তা দেশজুড়ে ছড়িয়ে দিচ্ছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শুধু কমিশন নয়, ঐকমত্য প্রতিষ্ঠা সব রাজনৈতিক-সামাজিক শক্তির দায়িত্ব : আলী রীয়াজ

‘গো-খাদ্যের দাম কমান, খামারিদের বাঁচান’

নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে নরওয়ে-স্পেন-আয়ারল্যান্ড

৯৪ পুলিশের বিরুদ্ধে ২৮৪ মামলা, হারুনের নামে সর্বোচ্চ

কৃষ্ণসাগরে রাশিয়ার ২ ট্যাঙ্কার জাহাজ উড়িয়ে দিলো ইউক্রেন

ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল না দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের

চামড়া শিল্পে বিগত ১৫ বছরে ব্যাপক নৈরাজ্য হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

এক বছরের মধ্যে রাজশাহীকে শিশুশ্রম মুক্ত করা হবে : নজরুল ইসলাম

নির্বাচন ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আনসার-ভিডিপির সঙ্গে ইইউর বৈঠক