মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মডেলের হাতে অনন্তের কেক খাওয়ায় ক্ষুব্ধ বর্ষা

প্রতিবেদক
editor
জুন ৩, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। শুধু বাস্তব জীবনেই নয়, পর্দাতেও হিরো-হিরোইনের ভূমিকায় বাজিমাত করেন এই দম্পতি। অনন্ত বা বর্ষাকে কখনোই বিপরীতে একে অন্যেকে ছাড়া অভিনয় করতে দেখা যায় না। এর অন্যতম বড় কারণ, দুজনের প্রতি দুজনের অগাধ ভালোবাসা।

অভিনয়ের জন্য যতোটা না আলোচিত এই দম্পতি, তার চেয়ে বেশি ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদের শিরোনামে জায়গা করে নেন এই জুটি। একাধিকবার প্রকাশ্যেই অন্তত, বর্ষার প্রতি তার ভালোবাসা, আস্থার কথা প্রকাশ করেছেন। যা নিয়ে তারকা এই জুটি প্রশংসিতও হয়েছেন।

তবে সম্প্রতি অনন্ত জলিল ও বর্ষার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, একটি অনুষ্ঠানে অনন্তকে কেক খাইয়ে দিচ্ছেন মডেল নাজমি জান্নাত। বিষয়টি ভালোভাবে না নিয়ে অভিমান করে বেরিয়ে যাচ্ছেন তার স্ত্রী।

ভিডিওর সেই ঘটনা নিয়ে কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, অন্য তরুণী অনন্ত জলিলকে কেক খাইয়ে দিয়েছেন বলে অভিমান করে সেখান থেকে চলে গেছেন বর্ষা। যা নিয়ে বেজায় ক্ষেপেছেন বর্ষা। আদতে সেই ঘটনাস্থলে এমন কিছুই হয়নি বলে দাবি করেছেন তিনি।

বিষয়টি নিয়ে সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, ‘সঠিক তথ্য না জেনে খবর প্রকাশ করা কোন দেশের কাজ? নিজেই জানলাম না, কে কাকে কি খেতে দিয়েছে এবং চামচ দিয়ে দিয়েছে, না চামচ ছাড়া, চিনি যুক্ত, না চিনি ছাড়া।’

সেই স্ট্যাটাসে আরও একটি মন্তব্য করতে দেখা যায় বর্ষাকে। যেখানে তিনি লেখেন, ‘বিনোদনের বাইরেও মিডিয়ার শক্তি সেই। পাকা আমকে আমরা ছোট পাকা পেঁপে ভাবা বান্দা।’

সর্বশেষ - অন্যান্য