রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রুয়েটে ‘কোয়ালিটি পাবলিকেশন এন্ড প্ল্যাগারিজম রিডাকশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
editor
আগস্ট ১৭, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘কীওয়ার্ড সিকোয়েন্স ইম্পর্টেন্স (কেএসআই) : এ নভেল রাইটিং মডিউল ফর কোয়ালিটি পাবলিকেশন এন্ড প্ল্যাগারিজম রিডাকশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রশিক্ষণের রিসোর্স পারসন সহ অংশগ্রহণকারী শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, ‘এধরণের প্রশিক্ষণ একাডেমিশিয়ানদের আর্টিকেল বা থিসিস পেপারের গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন মালয়েশিয়ায় অবস্থিত ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (ইউপিএম) কৃষি অনুষদের ভূমি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তিনি গবেষণাপত্র রচনায় কেএসআই কৌশলের ব্যবহার, মানসম্পন্ন প্রবন্ধ মূল্যায়ন, গবেষণার পদ্ধতি প্রণয়ন, ফলাফল উপস্থাপন ও প্ল্যাগারিজম হ্রাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

রুয়েটের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকবৃন্দ এই প্রশিক্ষণে অংশ নেন।

সর্বশেষ - অন্যান্য