শুক্রবার , ২৩ আগস্ট ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অভিনেতাদের বুদ্ধি কম, অভিনেত্রীরা রাজনীতি বোঝেন না : তাপসী

প্রতিবেদক
editor
আগস্ট ২৩, ২০২৪ ২:২০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নিজের মতামত বরাবরই স্পষ্ট রাখতে পছন্দ করেন অভিনেত্রঅ তাপসী পন্নু। তবে বলিউডের তারকারা রাজনীতি নিয়ে সচরাচর মন্তব্য করতে চান না। তাদেরও নিজস্ব মতামত রয়েছে। কিন্তু রাজনীতির বিষয়ে তারা চুপ থাকতেই পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন এ অভিনেত্রী।

তাপসী বলেন, ‘আমাদের প্রত্যেকের নিজস্ব রাজনীতিবোধ রয়েছে। তবে সব সময় কোনও নির্দিষ্ট ধরনের রাজনীতির সঙ্গেই আমাদের মতের মিল থাকতে হবে, এমন নয়। রাজনৈতিক বিষয়ে কথা বললেও সমালোচনায় পড়তে হয়, আবার চুপ থাকলেও কটাক্ষের মুখোমুখি হতে হয়। অভিনেতারা চুপ থাকতে চান, কারণ তারা ভাবেন কিছু বললেই সমস্যায় পড়তে পারেন।’

তাপসী মনে করেন, বিনোদন দুনিয়ার মানুষদের নিয়ে এক ধরনের চিরাচরিত ধারণা কাজ করে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে, অভিনেত্রীরা রাজনৈতিক বা সামাজিক বিষয়ে কথা বলতে পারবেন না বলে মনে করেন অনেকে।

এ অভিনেত্রী বলেন, ‘অভিনেতাদের নাকি বুদ্ধি কম থাকে। বিশেষ করে অভিনেত্রীরা কিছুই জানেন না। মানুষ এমনই মনে করেন। তাই কেউ মতামত দিলে তারা ভাবেন, ‘এত বড় সাহস! আপনাদের আবার মতামত কিসের!’ এই সমস্ত কারণেই রাজনৈতিক বিষয়ে সচেতন থাকলেও অভিনেতারা তা নিয়ে কথা বলেন না।’

তাপসী তার বক্তব্যের শেষে বলেন, ‘এর দুটো দিকই আছে বলে আমার মনে হয়। মতামত থাকলেও সমস্যা। মতামত না থাকলেও সমস্যা।’ উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে তাপসী অভিনীত দু’টি ছবি— ‘ফির আয়ি হসিন দিলরুবা’ ও ‘খেল খেল মে’।

সর্বশেষ - অন্যান্য