মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে আ’লীগ নেতা ডাবলু আবারো ৬ দিনের রিমান্ডে

প্রতিবেদক
editor
অক্টোবর ১৫, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মহানগর আওয়ামী লীগের সম্পাদক ডাবলু সরকারের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরের দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এই রিমাণ্ড মঞ্জুর করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডাবলু সরকারকে আদালতে নেওয়া হলে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলার তদন্ত কর্মকর্তা সাত দিন রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেফতার করে র‌্যাব। পরে শেখ হাসিনার পতনের দিন ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় তাকে দুই দফায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। দ্বিতীয় দফার রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আবার আদালতে নেয়া হয়। পরে শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নগরীর মালোপাড়াস্থ মহানগর বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৮ আগস্ট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ - অন্যান্য