মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

প্রতি মাসেই হানিমুনে যান সোনাক্ষী-জাহির!

প্রতিবেদক
editor
নভেম্বর ২৬, ২০২৪ ১২:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : চলতি বছরের জুন মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। এ তারকা দম্পতির বিয়ে নিয়ে অনেক বির্তক হয়েছিল। তবে সমালোচনা যাই হোক না কেন, তারা দু’জনেই আনন্দের সঙ্গে জীবন উপভোগ করে চলেছেন। বিয়ের পাঁচ মাসের মধ্যেই চতুর্থবার হানিমুনে বিদেশে গেলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। ইতোমধ্যেই সোনাক্ষী-জাহির আমেরিকা ও ফিলিপাইনে ঘুরে এসেছেন।

এবার তিনি ইতালিতে ঘুরতে গেছেন, ইনস্টাগ্রাম স্টোরিতে ইতালির সুন্দর দৃশ্য তুলে ধরেছেন। দম্পতিকে ফ্রান্সে দারুণ খাবার উপভোগ করতেও দেখা গেছে। সেখানকার বাজার থেকে তিনি অনেক ব্যাগ ও জ্যাকেটও কিনেছেন। আরেকটি ভিডিওতে ইতালির রাস্তায় মজা করতেও দেখা গেছে এ তারকা দম্পতিকে। অভিনেত্রী রসিকতা করে জাহির ইকবালকে নানা মজার কথা বলছেন। যা দেখে জাহিরের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। তিনি সোনাক্ষীকে তার নানা অভিজ্ঞতাও শেয়ার করেছেন এবং অভিনেত্রী তাকে বলেন ‘আমি তোমাকে ভালোবাসি।’

উল্লেখ্য, ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। সালমান খানের পার্টিতে আলাপ দুজনের। সেখান থেকেই শুরু প্রেম। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির পুত্র জাহির। সেই অর্থে ভাইজানের বউমা হয়েছেন সোনাক্ষী। সালমানের হাত ধরে বলিউড জার্নি শুরু সোনাক্ষীর, তেমনই ভাইজানের প্রযোজনায় তৈরি নোটবুক ছবির সাথেই অভিনয় ক্যারিয়ার শুরু জাহিরের। হুমা কুরেশির সহ-প্রযোজনায় ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন এই জুটি। তাদের বিয়েতে হাজির ছিলেন সালমান খান।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আলিয়ার সামনেই দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন রণবীর!

মেক্সিকোতে আজ ভোট, প্রথম নারী প্রেসিডেন্ট পাওয়ার সম্ভাবনা

কোনো হুমকির মুখে প্রশাসন নীতিগত অবস্থান থেকে সরবে না : রামেবি উপাচার্য

এক ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান না থাকার পক্ষে নয় বিএনপি

গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেপ্তার

মহাখালীতে রেললাইন অবরোধ করেছে তিতুমীরের শিক্ষার্থীরা

দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করলো পাকিস্তান

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই উদ্বেগ জামায়াত আমিরের