শনিবার , ৩১ মে ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ট্রেনে ঈদযাত্রা শুরু

প্রতিবেদক
editor
মে ৩১, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৩১ মে) ঈদযাত্রার প্রথম দিন। সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ১২টি আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে শুধু রংপুর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ছেড়েছে।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, ভোর থেকেই স্টেশনে ভিড় জমাতে শুরু করেন যাত্রীরা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্টেশন চত্বর।

যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে তিন স্তরের চেকিং ব্যবস্থা চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনে টিকিটবিহীন প্রবেশ ঠেকাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন।

স্টেশনে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশই শিক্ষার্থী ও চাকরিজীবী, যারা ঈদের ছুটি কাটাতে নিজ নিজ বাড়িতে ফিরছেন। বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ট্রেন ঢাকায় আনা হয়েছে আগের রাতেই এবং নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে।

সর্বশেষ - অন্যান্য