মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন : পরীমণি

প্রতিবেদক
editor
মে ২৭, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবনে শরীফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ ও তার নানা মারা যাবার পরে একা হয়ে গিয়েছিলেন তিনি। তবে ছেলে পুণ্যে ও দত্তক নেওয়া মেয়েকে নিয়েই যেন এখন ভালো রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের বিষয়টি জানিয়েছেন। পোস্ট দিয়ে পরীমণি জানানা যে, ‘আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন।’

আবেগঘন পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানা ভাই মারা যাওয়ার সময় আমার আশেপাশের পরিচিত জনেরাও মনে করেছিল আমি বোধহয় স্বাভাবিক থাকতে পারব না আর।’

আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন উল্লেখ করে পরী বলেন, ‘এখন এই মুহূর্তেও আমি ঠিক এটাই ভাবছি, মহান আল্লাহ পৃথিবীর সব কিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি আল্লাহ কিছু নেয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।’

সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘হ্যাঁ পরী আপু তুমি ঠিকই বলছ ছেলেমেয়েদের থেকে কোন কিছুই ইম্পরট্যান্ট না যদি পাশে ছেলে-মেয়ে। থাকা একটা অন্যরকম একটা অনুভূতি যে অনুভূতি পৃথিবীতে আর কোন কিছুতেই নেই।’ আরেকজনের কথায়, ‘বাচ্চারাই একটা মেয়ের জীবনের শক্তি সেই শক্তি দিয়ে একটা মেয়ে জীবনে অনেক দূর একা যেতে পারে।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত