শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী-সতিন গ্রেফতার

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে গৃহবধূ হেলেনা খাতুনকে (৩৫) পুড়িয়ে হত্যার অভিযোগে তার স্বামী ও সতিনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নিহতের স্বামী আলমগীর হোসেন রয়েল (৪২) ও সতিন মোসা. সেলিনা (৪৫)।
রাজশাহীর র‍্যাব-৫ ও কিশোরগঞ্জের র‍্যাব-১৪-এর যৌথ দল এ অভিযান চালায়। শুক্রবার দুপুরে র‍্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতার আলমগীর হোসেন রয়েল রাজশাহী নগরীর সবজিপাড়া মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে নগরীর ভদ্রা এলাকার ভাড়া বাড়ি থেকে গৃহবধূ হেলেনার পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। দ্বিতীয় স্ত্রী হেলেনাকে নিয়ে ওই বাসায় উঠেছিলেন রয়েল। ঘটনার পর থেকে রয়েল ও তার প্রথম স্ত্রী সেলিনা আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন হেলেনার মা।

র‍্যাব জানায়, দুই বছর আগে হেলেনাকে বিয়ে করেন রয়েল। সংসারে সতিন থাকায় বিয়ের পর থেকে তাদের পারিবারিক বিরোধ ছিল। হেলেনাকে তারা পুড়িয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে মামলা হলে র‍্যাব ছায়াতদন্ত করছিল।

র‍্যাব আরো জানায়, হত্যাকাণ্ডের পর থেকে তদন্তে সন্দেহভাজন আসামি রয়েল ও তার প্রথম স্ত্রী সেলিনা দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনের চেষ্টা করেছিলেন। তাদের রাজশাহী নগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আদালতে তোলা হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত