মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ছেলের জন্মদিনে পরীমণির জমকালো আয়োজন, রাখলেন চমক!

প্রতিবেদক
editor
আগস্ট ১২, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : গত রোববার তিন বছর পূর্ণ করল ঢাকাই চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তাই ছেলের তৃতীয় জন্মদিন উপলক্ষ্যে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন পরীমণি। যার কিছু বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন এই চিত্রনায়িকা।

মঙ্গলবার বিকেলে ফেসবুকে টিজার আকারে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। সেখানে দেখা যায় এক মনোমুগ্ধকর, রঙিন আয়োজন; যা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

ভিডিওতে দেখা যায়, ছেলের জন্মদিনের সেই ইভেন্টে ছিলো মেরুন ও পার্পেল থিমের এক আভিজাত্যের ছোঁয়া। নাচ-গানে ভরা এই অনুষ্ঠানটিতে বিশেষভাবে উপস্থাপন করতে দেখা যায় পরীর দুই ডানা তথা ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে; দেখা যায় কেক কাটার আয়োজনও।

এছাড়াও বেশ কিছু তারকাদেরও অংশ নিতে দেখা যায় সেই অনুষ্ঠানে। সেই আয়োজনেরই টিজার প্রকাশ করে ভিডিওতে জানিয়ে দেন, ‘শিগগিরই আসছে।’ আর ক্যাপশনে লেখেন, ‘আমার দুই সুখের ডানাকে নিয়ে এক যাদুকরী সন্ধ্যা।’

২০২২ সালে পরীমণি ও শরীফুল রাজের সংসারে জন্ম নেয় শাহীম মুহাম্মদ পূণ্য। এরপর দম্পতির বিচ্ছেদের পর ছেলেকে একাই পালন করছেন পরীমণি। গত বছর তিনি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন। বর্তমানে দুই সন্তান ও পেশাগত জীবনের ব্যস্ততার মধ্যেই কাটছে পরীমণির দিনগুলো, যার ছোট ছোট মুহূর্ত শেয়ার করে তিনি ভাগ করে নেন ভক্তদের মাঝে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

এবার সরানো হচ্ছে সিটি কর্পোরেশন মেয়রদের

ব্যবসায়ীদের সমস্যা শুনে সমাধানের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইউনূস-মোদির বৈঠক নিয়ে এখনো ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি : পররাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আরইউজের দোয়া মাহফিল

জাজের নায়িকা হওয়ার প্রস্তাব ফেরালেন দীপ্তি

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

কোন সিনেমার কারণে জাতীয় পুরস্কার পেলেন কিং খান?

আলু বীজ সরবরাহ নিয়ে বিএডিসিরাজশাহীর উপ-সহকারী পরিচালকেরবিরুদ্ধে চাষীদের অভিযোগ

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য, তোপের মুখে নুসরাত ফারিয়া

আজ মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন