রবিবার , ২৫ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য নির্বাচন দিতে চান’

প্রতিবেদক
editor
মে ২৫, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, আমরা সবাই যদি সহযোগিতা করি তাহলে দেশ ও জাতিকে একটি গন্তব্যে পৌঁছে দিয়ে দায়িত্ব শেষ করবেন। পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক মহলের সবার কাছে তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবেন।

রোববার (২৫ মে) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ড. ইউনূস আমাদের দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন, ২০২৬ সালের জুনের ৩০ তারিখের পর এক ঘণ্টাও ক্ষমতায় থাকবেন না। তার আগেই তিনি নির্বাচন শেষ করবেন।

আমরা তিনটি বিষয় গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছি উল্লেখ করে মামুনুল হক বলেন, প্রথমত, আমরা বলেছি, সংস্কারের বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা এখনো কাঙ্ক্ষিত কোনো লক্ষণ দেখতে পাইনি। এরকম অনিশ্চিত লক্ষ্যের দিকে হাঁটা ঠিক নয়। তাই আমরা বলেছি, সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট করুন যেকোনো লক্ষণ সংস্কারগুলো আপনারা করছেন। দ্বিতীয়ত, আমরা বলেছি, শাপলা চত্বর থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, হাসিনাসহ তার প্রধান সহযোগীদের বিচার কার্যক্রম দৃশ্যমানভাবে অগ্রগতির কথা, তিনি আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন। অতি দ্রুত আমরা এ বিষয়ে একটু সুসংবাদ পাব।

মামুনুল হক বলেন, করিডরের বিষয়ে ড. ইউনূস বলেছেন, দেশবিরোধী কোনো কার্যক্রম তার দ্বারা সংঘটিত হবে না। এ বিষয়ে তার ওপর বিশ্বাস রাখতে বলেছেন, যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করেই তা করা হবে।

তিনি আরও বলেন, একটা অনৈক্যের সৃষ্টি হয়েছে, সেটা দূর করতে প্রধান উপদেষ্টা যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন আলোচনা করেন। এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। আমরা দুই মাসের আল্টিমেটাম দিয়েছিলাম শাপলা চত্বরের গণহত্যার বিষয়, এ বিষয়টা প্রধান উপদেষ্টা নিজেই দায়িত্ব নিয়েছেন, আশ্বস্ত করেছেন, এ বিষয়ে একটা বিহিত করে দেবেন।

নারী সংস্কার কমিশনের বিষয়েও উদ্বেগের কথা জানিয়ে মামুনুল হক বলেন, এ ব্যাপারে আমরা এখন পর্যন্ত আশ্বস্ত যে বিতর্কিত কোনো ইসলামী আইন তারা বাংলাদেশে কার্যকর করবে না।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট একটা সময়ে যাতে নির্বাচন দেওয়া হয়, যেন জনগণের ভেতর কোনো বিভ্রান্তি তৈরি না হয়। সেই পরিপ্রেক্ষিতে তিনি আমাদের বলেছেন, জুনের মধ্যেই আমরা নির্বাচন ব্যবস্থা করব।

সর্বশেষ - অন্যান্য