বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভিলার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি বাড়ালেন মার্টিনেজ

প্রতিবেদক
editor
আগস্ট ২২, ২০২৪ ১১:৩০ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। নতুন চুক্তি অনুসারে, ২০২৯ সাল পর্যন্ত ভিলা পার্কে থাকবেন তিনি। ২০২০ সালে আর্সেনাল থেকে ১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ভিলায় যোগ দিয়েছিলেন মার্টিনেজ। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

প্রিমিয়ার লিগে গেল মৌসুমে ৩৪ ম্যাচে ভিলার হয়ে ৯টি ক্লিন শিট দিয়েছিলেন মার্টিনেজ। এই মৌসুমে উনাই এমেরির দল চতুর্থ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে। ফলে ২০২৪-২০২৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়ে যায় তারা। প্রায় ৪০ বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাচ্ছে ভিলা।

সর্বশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে ৬ ম্যাচের ৬টিতেই খেলেছেন মার্টিনেজ। এই আসরে কোপার ইতিহাসের সর্বোচ্চ ১৬ বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ক্লাব ও জাতীয় দল, দুটিতেই দুর্দান্ত খেলছেন মার্টিনেজ। যে কারণে তাকে সহজে ছাড়তে চাইবে না ভিলা। এরমধ্যে দীর্ঘমেয়াদি একটি চুক্তিও সেরে নিলো তারা।

সর্বশেষ - অন্যান্য