সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গালফ এয়ার গ্রুপের সিইও’র সঙ্গে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
editor
এপ্রিল ৭, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাহরাইন গালফ এয়ার গ্রুপের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. জেফ্রি গোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। মানামার স্থানীয় সময় রোববার (৬ এপ্রিল) গালফ এয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, ৬ এপ্রিল বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার গালফ এয়ার গ্রুপের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. জেফ্রি গো-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট, বিশেষত বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় ভারপ্রাপ্ত সিইও-র সঙ্গে ডাইরেক্টর অব স্ট্যাটিজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট শেখ আলি বিন মোহাম্মদ আল খলিফা এবং ডাইরেক্টর অব নেটওয়ার্ক প্ল্যানিং অ্যান্ড পার্টনারশিপ বুসাইনা ত্রাইফ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য