সোমবার , ১২ আগস্ট ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য, তোপের মুখে নুসরাত ফারিয়া

প্রতিবেদক
editor
আগস্ট ১২, ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: শিক্ষার্থী-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অবস্থান নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। সেখান থেকেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে শেখ হাসিনার দেশত্যাগের পরে অনেক তারকাই ভক্তদের রোষানলে পড়েছেন। তাদেরই একজন অভিনেত্রী নুসরাত ফারিয়া। পর্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে ‘শেখ হাসিনা’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

যে কারণে এই অভিনেত্রীকে নিয়েও শুরু হয়েছে নতুন করে আলোচনা। বিশেষ করে কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন, ‘প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটা করে শেখ হাসিনা রয়েছেন।’

বর্তমানে দেশের বাহিরে রয়েছেন নুসরাত ফারিয়া। হাতে কোনো সিনেমার ব্যস্ততা না থাকায় ছুটির মেজাজেই আছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন একের পর এক অবকাশ যাপনের ছবি।

সেখানেই যেন বিপত্তি বাধিয়েছেন এই নায়িকা। ছবির কমেন্টবক্সে বিদ্রুপ করে একজন লিখেছেন, ‘প্রত্যেক মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে, এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়নাঘরে রাখা হবে’।

অপর একজন লিখেছেন, ‘পালানোর বায়োপিকটা কে করবে?’ কেউ আরও একধাপ ছাড়িয়ে মন্তব্য করেছেন, ‘২ টাকার নায়িকা ভেবেছে হাসিনার পা চেটে উপরে উঠবে, কিন্তু গরীবের শেখ হাসিনার সেটা হলো না’। যদিও এসব কটাক্ষের জবাব দেননি নুসরাত ফারিয়া। তিনি আপাতত ভ্যাকেশন মুডেই সময়টা উপভোগ করছেন।

উল্লেখ্য, কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় খুব একটা সরব ছিলেন না নুসরাত ফারিয়া। মৃত ছাত্রদেশের লাশের একটি ছবি পোস্ট করে শুধু লিখেছিলেন, ‘জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই..!’

নেটিজেনদের কটাক্ষের মুখে শেখ হাসিনার সঙ্গে তোলা নিজের একটি ছবিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেন অভিনেত্রী।

সর্বশেষ - অন্যান্য