মঙ্গলবার , ৭ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আবারো দাম বাড়লো স্বর্ণের

প্রতিবেদক
editor
মে ৭, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : স্বর্ণের দাম আবারো বাড়ানো হয়েছে। দেশের বাজারে এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৫০২ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (৭ মে) নতুন এ দাম নির্ধারণ করে। বুধবার (৮ মে) থেকে এই দাম কার্যকর করা হবে বলে সংগঠনটি জানিয়েছে।
এর আগে গত ৬ ও ৫ মে দু’দাফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। ৬ মে প্রতি ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা এবং ৫ মে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। এখন আবার দাম বাড়ানোর ফলে তিন দফায় ভরিতে স্বর্ণের দাম বাড়লো ৬ হাজার ২৮৭ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৫০২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩০৪ টাকা বাড়িয়ে ১ লাখ ১০ হাজার ২০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৮৬ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬০১ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য