সোমবার , ১২ মে ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক : বার্লিন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
editor
মে ১২, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক আগামীকাল মঙ্গলবার (১৩ মে) জার্মানির বার্লিনে শুরু হচ্ছে। বৈঠকে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বার্লিনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

সোমবার (১২ মে) সকালে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ১৩-১৪ মে বার্লিনে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা।

মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ একসময় শীর্ষ দেশ ছিল। বর্তমানে আমাদের অবস্থান তৃতীয়। নেপাল ও রুয়ান্ডা বর্তমানে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরবেন।

চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে ঢাকা সফর করেন জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। ঢাকা সফরকালে তিনি তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তারা মন্ত্রী পর্যায়ের বৈঠক নিয়ে আলোচনা করেন।

প্রসঙ্গত, প্রতি দুই বছর পর পর জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়ে থাকে। সম্মেলন শান্তিরক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং সদস্য দেশগুলোর জন্য তাদের রাজনৈতিক সমর্থন প্রকাশ করে থাকে।

২০২৩ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক ঘানার আক্রায় অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের প্রস্তুতিমূলক আলোচনা হয়েছিল ঢাকায়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ঈদে সজল-সারিকা দম্পতির ‘পাঁচফোড়ন’

হাসিনাকে নিয়ে মোদিকে বললেন ওয়াইসি ‘আপনার বোন দিল্লিতে বসে আছে, তাকে বাংলাদেশে ফেরত পাঠান’

গাজীপুরের বিভিন্ন সড়কে শ্রমিকদের বিক্ষোভ

প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে : জামায়াত আমির

ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে : সারজিস

৫ দফা দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের সর্বাত্মক প্রস্তুতি

রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের সহকারী গ্রেফতার

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করতে চাই : তারেক রহমান

স্বাস্থ্য খাতে বাংলাদেশকে বিপুল সহযোগিতার আশ্বাস ডব্লিউএইচওর

গাজায় অভিযান বন্ধ : ট্রাম্পের আহ্বানে সাড়া নেতানিয়াহুর