বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঈদে সজল-সারিকা দম্পতির ‘পাঁচফোড়ন’

প্রতিবেদক
editor
জুন ১৩, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নাটিকা, গান, জাদুসহ নানা আয়োজন নিয়ে এবারের কোরবানির ঈদেও এটিএন বাংলায় থাকছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। অনুষ্ঠান নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পাঁচফোড়ন’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায়। প্রায় দুই যুগ ধরে এই ম্যাগাজিন অনুষ্ঠানটি ঈদ উপলক্ষে প্রচার হয়ে আসছে।

এবারের অনুষ্ঠানে অভিনয় শিল্পী আবদুন নূর সজল ও সারিকা সাবরিন থাকছেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে এই দম্পতির আলাপনে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানের একটি পর্ব। অনুষ্ঠানে থাকছে তিনটি গান। ‘তোমার ইচ্ছে আমার ইচ্ছে মিলছে এখন খুবই’ শিরোনামের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। কবির বকুলের লেখা এই গানে সুর ও সংগীত আয়োজন করেছেন অয়ন চাকলাদার।

লুৎফর হাসানের লেখা একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী রাজীব; সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানের ভিডিওতে রাজীবের সঙ্গে অভিনয় করেছেন মডেল মোনালিসা দীপা। উত্তরা ও আশুলিয়ার কয়েকটি জায়গায় গানটির দৃশ্যধারণ করা হয়। এছাড়া অন্য আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী সানিয়া সুলতানা লিজা।

অনুষ্ঠানে জাদুশিল্পী ‘ম্যাজিক রাজিক’ জাদু দেখাবেন। এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ‘চা খোর’ গরুর ওপর একটি প্রতিবেদন দেখান হবে অনুষ্ঠানে। প্রতিবেদনটিতে আরো থাকছে দেশ-বিদেশের কিছু বিস্ময়কর গরু-ছাগল-ভেড়ার আশ্চর্য কর্মকাণ্ড। এছাড়া রাজধানীতে ছাদকৃষির আদলে গড়ে তোলা ছাদখামারের তথ্যভিত্তিক প্রতিবেদন দেখান হবে পাঁচফোড়নে। এসব ছাড়াও বিভিন্ন ব্যঙ্গাত্মক ও সচেতনতামূলক নাটিকা তৈরি করা হয়েছে পাঁচফোড়নের জন্য।

এতে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, মাহমুদুল ইসলাম মিঠু, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, শাহেদ আলী, জাহিদ শিকদার, ইকবাল হোসেন, তারিক স্বপন, সিয়াম নাসির, সাদিয়া তানজিন, সুজাত শিমুল, বিলু বড়ুয়া, নজরুল ইসলাম, সুবর্ণা মজুমদার, শামীম আহমেদ, সাবরিনা নিসা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা-প্রযুক্তিতে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে: প্রধান উপদেষ্টা

নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন তারেক রহমান

অচিরেই সুলতানগঞ্জ নদীবন্দরের কার্যক্রম শুরু হবে: সাখাওয়াত

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: নিক্কেই ফোরামে ড. ইউনূস

শপথ নেওয়ার পর ভারতের সংসদে দাঁড়িয়ে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান, বিতর্ক

রাজশাহীতে রাস্তায় পাওয়া ১৮ লাখ টাকা থানায় জমা দিলেন শিক্ষার্থীরা

বাংলাদেশে সহিংস রাজনীতির সংস্কৃতির কোনো জায়গা নেই : রিজওয়ানা হাসান

অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দেশেই চলবে চিকিৎসা

ভাষা শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

কারানের হ্যাটট্রিক-রশিদের ঘূর্ণি, লঙ্কানদের হারাল ইংল্যান্ড