শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হাসিনাকে নিয়ে মোদিকে বললেন ওয়াইসি ‘আপনার বোন দিল্লিতে বসে আছে, তাকে বাংলাদেশে ফেরত পাঠান’

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিহারের নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে পড়েছে সেখানকার পরিস্থিতি। বিশেষ করে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি অভিযোগ করছে বিহারে অনেক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। যারা সেখানকার ভোটের চিত্র পাল্টে দেবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ করে বিরোধী দলগুলোর ওপর দায় দিচ্ছেন। তিনি অভিযোগ করছেন বিহারে তারা বাংলাদেশিদের অনুপ্রবেশে সুযোগ করে দিচ্ছে।

এ নিয়ে কথা বলেছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, বিহারে কোনো বাংলাদেশি নেই। তবে দিল্লিতে মোদির বাংলাদেশি বোন হাসিনা বসে আছে। তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বিশেষ করে বিহারের সীমাচলে কোনো বাংলাদেশি নেই বলে জানান তিনি। এই সীমাচলে তার দল সর্বশেষ নির্বাচনে জয় লাভ করেছিল।

ওয়াইসি বলেছেন, “মোদিজি বলেন বিহারে বাংলাদেশি রয়েছে। মোদিজি বিহার এবং সীমাচল অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। কিন্তু বাংলাদেশ থেকে আপনার বোন আছে। যিনি দিল্লিতে বসে আছেন। তাকে বাংলাদেশে ফেরত পাঠান। আর নয় তাকে বিহারের সীমাচলে নিয়ে আসুন। আমরা তাকে বাংলাদেশে পাঠিয়ে দেব।”

২০২৪ সালের ৫ আগস্ট গণবিপ্লবের মুখে দেশ থেকে পালান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লির একটি গোপন জায়গায় অবস্থান করছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বৈঠকে ভারত ও হাসিনার সমালোচনা করেছেন। তিনি বলেছেন হাসিনা ভারতে থাকায় বাংলাদেশের সঙ্গে ভারতের সমস্যা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ - অন্যান্য