সোমবার , ২৩ জুন ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের সহকারী গ্রেফতার

প্রতিবেদক
editor
জুন ২৩, ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি (বত’মানে পলাতক) ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহকারী হাসিনুর ইসলাম সজলকে (৩০) গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসিনুর ইসলাম সজল রাজশাহী নগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া মহল্লার সাইনুদ্দীন সান্টুর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। রোববার দিবাগত রাতে শাহমখদুম থানা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।

সূত্র জানায়, সজল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার আগে থেকেই শাহরিয়ার আলমের সঙ্গে থাকতেন। প্রথমে শুধু তার ব্যক্তিগত ব্যবসা দেখাশোনা করলেও পরবর্তীতে সবকিছুরই দেখভালের দায়িত্ব পান। নিয়োগ ও বদলি-বাণিজ্য এবং তদবিরের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানান, গ্রেফতার সজলের বিরুদ্ধে এরই মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - অন্যান্য