রবিবার , ২ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শাহরুখের কাছে বিশ্বের সবচেয়ে দামি ৫ ঘড়ি, মূল্য কত?

প্রতিবেদক
editor
জুন ২, ২০২৪ ১২:০১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরেছেন শাহরুখ খান। চলতি বছর ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর হাত ধরে বক্স অফিসে এক হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছেন বাদশাহ। দুটি ছবিতেই দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন। সম্প্রতি দীপিকার নতুন স্কিন কেয়ার ব্র্যান্ডে প্রচারে হাতে নীল রঙা ঘড়ি পরে শাহরুখের দেখা মিলেছে।

» বিলাসবহুল এবং জনপ্রিয় ব্র্যান্ডের ঘড়ি সংগ্রহ করার শখ রয়েছে শাহরুখের। সম্প্রতি শোনা যায়, দীপিকার সঙ্গে ভিডিওতে যে ঘড়িটি অভিনেতার হাতে শোভা পাচ্ছিল তার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। আসলে ঘড়ির প্রতি আলাদাই ভালোবাসা রয়েছে অভিনেতার। কোটি টাকার উপরে ঘড়ির কালেকশন রয়েছে বলিউডের বাদশার। জানেন কোন কোন কোন ঘড়ি রয়েছে শাহরুখের?

» অয়েস্টার পারপেচুয়াল সেলিব্রেশন ডায়ালের কালেকশন রয়েছে শাহরুখের। ‘সেলিব্রেশন ডায়াল’ সবচেয়ে সাম্প্রতিক সংস্করণ, সমস্ত রঙের সমন্বয়ে তৈরি ঘড়িটির দাম ৫ লক্ষ ৬০ হাজার।

» বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের কাছে যে ঘড়িটি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো পাটেক ফিলিপ নটিলাস ৫৮১১। সেই অন্যতম বিলাসবহুল ৫৯ লক্ষের ঘড়িটি শাহরুখের সংগ্রহেও রয়েছে। বেশ কয়েকটি অনুষ্ঠানে তাকে ওই ঘড়িটি পরতে দেখা গেছে।

» শাহরুখ খানের সংগ্রহে রয়েছে প্রায় দেড় কোটি মূল্যের প্যাটেক ফিলিপ অ্যাডভান্সড রিসার্চ অ্যাকোয়ানট টাইম ট্রাভেল। স্প্রিং সিলিনভার নামে একটি উপাদান থেকে ঘড়িটি তৈরি করা হয়। যা দেখতে অত্যন্ত নিখুঁত এবং অনবদ্য। শুধু দেখনদারি নয়, অত্যাধুনিক ঘড়িটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের দিন-রাতের সময় ভেসে ওঠে।

» শাহরুখের ঘড়ির প্রতি কতটা আকর্ষণ রয়েছে তা প্যাটেক ফিলিপ অ্যাকোনট ফ্লাইব্যাক ক্রোনোগ্রাফ-এই ঘড়িটি দেখলেই বেশ স্পষ্ট হয়ে যায়। সাদা ও সোনালী রঙের ডায়ালের শাহরুখের এই ঘড়ির দাম প্রায় ৬৪ লক্ষ টাকা। বিভিন্ন অনুষ্ঠানে কিং খানের হাতে ঘড়িটি নজরে এসেছে। ম্যাচিং ডেনিম জিন্সের সঙ্গে গাঢ নীল রঙের ঘড়িটি যেন কিং খানকে আরও আকর্ষণীয় করে তোলে।

সর্বশেষ - অন্যান্য