মঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে বুধবার সকাল ৬টা-রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

প্রতিবেদক
editor
জুলাই ৩০, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বুধবার (৩১ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর রাত ৮টার পর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।
মঙ্গলবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার মো. জামিরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জনসাধারণের একক বা সঙ্ঘবদ্ধভাবে সব প্রকার চলাচলের ওপর সান্ধ্য আইন (কারফিউ) জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বুধবার (৩১ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রাত ৮টার পর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ - অন্যান্য