বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

একমঞ্চে নাচবেন মৌ, তিশা ও বুবলী

প্রতিবেদক
editor
মার্চ ২৭, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রতিবারের মতো এবারও দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারের ‘আনন্দমেলা’র উপস্থাপনা করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন।

নাচ, গান, কাওয়ালি, কৌতুক, নাটিকা- এসব আয়োজনেই সেজেছে অনুষ্ঠানটি। ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ শিরোনামের বিখ্যাত গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। ইমরান ও কনার কণ্ঠে থাকছে ডুয়েট গান। অনুষ্ঠানটিতে ফোক গান পরিবেশন করেছেন সালমা, ঐশী ও গামছা পলাশ। জনপ্রিয় নয়টি গানের কোলাজে নৃত্যে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী।

বিভিন্ন হাস্য-রসাত্মক ঘটনা নিয়ে থাকছে কয়েকটি নাটিকা। আরও থাকছে শাওন মজুমদার, রাইসা সুলতানা ও তারেক মাহমুদের কৌতুক পরিবেশনা। এছাড়াও অনুষ্ঠানটিতে কাওয়ালি গান পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও তার দল। মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়।

সর্বশেষ - অন্যান্য