বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দল জিতিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন রোনালদো

প্রতিবেদক
editor
জানুয়ারি ২২, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : গোল ছাড়া অন্যকিছু বোঝেন না তিনি, খুদে ভক্তরাও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে এমন মন্তব্য করতে পারেন। আসলেই তাই। কীভাবে গোল করা যায়, মাঠে নামলে সেই চিন্তায় বিভোর থাকেন পর্তুগিজ তারকা। সুযোগ পেলেই প্রতিপক্ষের জাল ছিন্ন করেন তিনি। স্বভাবসুলভ সেই মানসিকতা নিয়ে মঙ্গলবার রাতেও করলেন দুটি গোল।

সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল রোনালদো গোল ২টি করেছেন আল খালিজের বিপক্ষে। এতে তার দল আল নাসর জয় পেয়েছে ৩-১ ব্যবধানে। রোনালদোদের হয়ে বাকি এক গোল করেন সুলতান আল ঘানাম। এই ম্যাচে অবশ্য আল খালিজের দুর্বল ভার্সনের বিপক্ষে খেলেছে আল নাসর। কেননা ম্যাচের ৩৪ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয়েছিল আল খালিজ। লাল কার্ড দেখেছিলেন সায়েদ আল হামসাল।

৬৫ মিনিটে রোনালদোর গোলে লিড নেয় আল নাসর। নিচু শটে আল খালিজের জাল খুঁজে বের করেন তিনি। ৮০ মিনিটে সফল পেনাল্টি কিকে আল খালিজকে ১-১ সমতায় ফেরান কনস্টাস ফরচুনিস। প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে এক মিনিট পর আবারও এগিয়ে যায় আল নাসর। ৮১ মিনিটে গোল করেন ঘানাম। রোনালদো নিজের দ্বিতীয় গোল করেন ৯৮ মিনিটে। এতে আল নাসর এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।

দল জিতিয়ে চলতি মৌসুমে সৌদি প্রো লিগে গোলের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছেন রোনালদো। এ নিয়ে ১৩ গোল করে গোলদাতাদের তালিকায় সবার ওপরে নাম লিখিয়েছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। পেছনে ফেলেছেন আলেকজান্ডার মিত্রোভিচ ও করিম বেঞ্জেমাকে। ২০২৪-২০২৫ মৌসুমে আল হিলাল তারকা মিত্রোভিচ করেন ১২ আর আল ইতিহাদের বেঞ্জেমা করেছেন ১১ গোল। মঙ্গলবারের জয়ে প্রো লিগের সেরা তিনে উঠেছে আল নাসর। ১৬ ম্যাচের তাদের পয়েন্ট ৩২। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ১৬ ম্যাচে ৪৩।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগ নিষিদ্ধ করায় ছাত্র সংগঠনগুলোর আচরণে কোনো পরিবর্তন আসবে?

ডিক চেনির মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি: জর্জ ডব্লিউ বুশ

বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে সমর্থন করে ইইউ : হাদজা লাহবিব

৩৫০০ আসামির মাঝে শাহরুখপুত্র, জেলে আরিয়ানকে বাঁচান আজাজ

পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জামায়াত ক্ষমতায় গেলে সবাই নিরাপদে থাকবে: অধ্যাপক মুজিবুর

নেপাল রাষ্ট্রদূতের সাথে বৈঠক করলে মির্জা ফখরুল

পুলের জলে খোলামেলা অবতারে পার্নো মিত্র

প্রতিহিংসা বর্জন ও জনকল্যাণের রাজনীতি করার আহ্বান জানালেন তারেক রহমান

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করতে অস্ট্রিয়াকে অনুরোধ