বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

পলিথিন উৎপাদন ও পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে : রিজওয়ানা হাসান

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবৈধ পলিথিন উৎপাদন ও পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কার্যকর আইন প্রয়োগ না হলে পরিবেশ ধ্বংস হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের গুরুত্ব’ শীর্ষক এক কর্মশালায় প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন দরকার, তবে তা পরিবেশ ও মানবাধিকার রক্ষা করেই হতে হবে। মানুষের সেবা নিশ্চিত করতে পানি ও বায়ুদূষণ রোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে।

সর্বশেষ - অন্যান্য