মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দুর্নীতি মামলায় ইডিকে ৯৯ লাখ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা!

প্রতিবেদক
editor
জুলাই ২, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রেশন দুর্নীতি মামলায় জবাবদিহি করতে গত মাসে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন। প্রায় ৫ ঘণ্টা ধরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ঋতু তদন্তে সব ধরনের সহযোগিতা করেছেন।

ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টর) দপ্তর থেকে বেরিয়ে একথাই বলেছিলেন ঋতুপর্ণা। এবারে ইডি সূত্রে জানা গেছে, ৭০ লাখ রুপি (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৯ লাখ টাকা) ফেরত দিতে চান এ টালিউড নায়িকা।

প্রাথমিক সূত্রে জানা গেছে, ব্যাংকের লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিলেন ইডির কর্মকর্তারা। প্রথমবার যেতে পারেননি ঋতুপর্ণা। চিঠির মাধ্যমে জানিয়েছিলেন, বিদেশে থাকার কারণে তার পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। দেশে ফিরেই তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করবেন। সেই মতোই গত ১৯ জুন সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান ঋতু।

ঘণ্টার পর ঘণ্টা ইডি আধিকারিকদের সঙ্গে ঋতুপর্ণার বিভিন্ন বিষয়ে কথা হয়। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সাংবাদিকদের বলেছিলেন ঋতুর্পণা বলেন, ‘ইডির তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি। ওনারা কিছু নথি চেয়েছিলেন, তা জমা দিয়েছি। এ বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে পারব না’।

এখন শোনা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের সময় ৭০ লাখ রুপি ফেরত দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন ঋতুপর্ণা। ইডির একটি সূত্রে জানাচ্ছে, এই অর্থ রেশন বন্টন দুর্নীতির এক অভিযুক্তর মাধ্যমে অভিনেত্রীর অ্যাকাউন্টে এসেছিল এমনই ধারণা কর্মকর্তাদের।

এর আগে ২০১৯ সালের জুলাইয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালিকাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। একসময় রোজভ্যালি বেশ কিছু বাংলা সিনেমা প্রযোজনা করেছিল। যে সিনেমার কয়েকটিতে অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা। সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে প্রতিষ্ঠানের কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির পক্ষ থেকে সময় বলা হয়েছিল।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব

চীনে প্রবল বর্ষণ-বন্যা-ভূমিধসে নিহত ১৭

৮ কোটি যাবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে, বাকি টাকা উত্তরবঙ্গে

মার্কিন সেনাবাহিনীকে বিস্ফোরক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ

বাংলাকে ‘বাংলাদেশের ভাষা’ আখ্যা, তীব্র ক্ষোভ মমতার

গাজাবাসীর প্রতি সংহতি সমাবেশের ডাক রাবি প্রশাসনের, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

সাবেক দুই আইজিপি রিমান্ডে, নির্দোষ দাবি শহীদুলের, নিশ্চুপ ছিলেন মামুন

মাউশির ৮২ কর্মচারীর পদোন্নতির বিষয়টি রিভিউ করা হবে : শিক্ষামন্ত্রী

বিচ্ছেদের পথে সাইফ-কারিনা, দাবি পাকিস্তানি সাংবাদিকের

কম খরচে দার্জিলিং ভ্রমণ | কীভাবে যাবেন, কোথায় ঘুরবেন?