শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী স্টেশনে ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেসের সংঘর্ষ

প্রতিবেদক
editor
মার্চ ১৫, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী স্টেশনে ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। রাজশাহী স্টেশনের ম্যানেজার শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে ওয়াশপিট থেকে একটি ট্রেন বের হচ্ছিলো। অপর একটি ট্রেন লাইনে দাঁড়িয়েছিল। এতে পার্শ্ববর্তী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়। কোনো ট্রেনেই যাত্রী ছিল না। তাই হতাহতের কোন ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, যেহেতু ট্রেনটি পদ্মা এক্সপ্রেসের লাইনে পড়েছে তাই রিলিফ ট্রেন না আসা পর্যন্ত ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস বন্ধ থাকবে।

সর্বশেষ - অন্যান্য