শনিবার , ২৯ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কেনিয়ায় সরকার-বিরোধী বিক্ষোভে নিহত হয়েছে ৩০ জন

প্রতিবেদক
editor
জুন ২৯, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সরকার-বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কেনিয়া। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মনিটর শনিবার জানিয়েছে, পূর্ব আফ্রিকার এই দেশটিতে চলতি সপ্তাহে বিক্ষোভে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। সম্প্রতি নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিতর্কিত ওই বিলটি পাসের পরই সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পরে বিক্ষোভকারীরা। সে সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন। শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে দেশজুড়েই বিক্ষোভ হচ্ছে। কারণ এই বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়েছে।

গত সপ্তাহে বিলের কিছু বিষয় সংশোধন করা হয়েছে। তবে পুরো বিলই বাতিলের দাবি জানিয়েছেন কেনিয়ার নাগরিকরা। হিউম্যান রাইটস ওয়াচ মনিটর এক বিবৃতিতে জানিয়েছে, কেনিয়ার নিরাপত্তা বাহিনী ২৫ জুন (মঙ্গলবার) বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ-এর আফ্রিকা অঞ্চলের সহযোগী পরিচালক ওটসিয়েনো নামওয়ায়া বলেছেন, কোনো ধরনের যৌক্তিকতা ছাড়াই ভিড়ের মধ্যে সরাসরি গুলি করা হয়েছে। এমনকি অনেক বিক্ষোভকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরও গুলি করা হয়। কেনিয়া এবং আন্তর্জাতিক আইনে এ ধরনের পদক্ষেপ একেবারেই গ্রহণযোগ্য নয়।

সর্বশেষ - অন্যান্য