শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নাইজারে বন্যায় নিহত ২৭৩, ক্ষতিগ্রস্ত ৭ লক্ষাধিক

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ৬, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় ২৭৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও ৭ লক্ষাধিক মানুষ। অবিরাম বর্ষণের জেরে দেশটিতে সম্প্রতি এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

এছাড়া এই বন্যায় হাজার হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারে অবিরাম মুষলধারে বৃষ্টি ও এর জেরে সৃষ্ট বন্যায় প্রায় ২৭৩ জনের মৃত্যু হয়েছে। বিপুল সংখ্যক এসব মানুষের হয় পানিতে ডুবে বা ঘরবাড়ি ধসে তাদের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে।

পশ্চিম আফ্রিকার এই দেশটির সাধারণ নাগরিক সুরক্ষা অধিদপ্তর জানিয়েছে, বন্যায় ৯৪ হাজার ৭৮৩টি পরিবারের ৭ লাখ ১০ হাজার ৭৬৭ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৭৩ হাজার ৫৮২টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাইজারের অধিদপ্তর বন্যায় হওয়া অন্যান্য উপাদানগত ক্ষয়ক্ষতির তথ্যও সামনে তুলে ধরেছে।

আনাদোলু বলছে, তাহুয়া এবং মারাদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই এলাকায় যথাক্রমে ৮৭ এবং ৮৬ জনের প্রাণহানি ঘটেছে।

সর্বশেষ - অন্যান্য