বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সহশিল্পীরা আমার সঙ্গে কাজ করতে চাইত না : প্রভা

প্রতিবেদক
editor
মার্চ ৬, ২০২৫ ২:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কাজের তুলনায় ব্যক্তিজীবন নিয়ে বেশি সমালোচিত একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কারণ তার দাম্পত্য জীবন নিয়ে একটা সময় খুব আলোচনায় এসেছিলেন তিনি। মোটকথা, সে সময়টা সুখকর ছিল না অভিনেত্রীর; সঙ্গে ক্যারিয়ার ঠিক রাখতে গিয়ে কাটাতে হয়েছে নানা চড়াই-উৎরাই।

এছাড়াও নানা কারণে শোবিজের চাকচিক্য থেকে অভিনেত্রীর অনেকটা দূরে সরে যাওয়ার পেছনে ছিল নানা কারণ। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন সেসবই; অভিনেত্রীর মুখে উঠে এল মিডিয়ার সিন্ডিকেটের কথা। অভিনেত্রী প্রভা সিন্ডিকেটের মাঝে পড়েছেন জানিয়ে বলেন, ‘সিন্ডিকেট কখন গেছে, কখন এসেছে- সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে। সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না।’

প্রভা বলেন, ‘১১-১২ সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো। তারপর যখন আবার কাজ করতে এসেছি, আমার সাথে অনেক ডিরেক্টররা, অনেক কো-আর্টিস্টরা তখন কাজ করতে চাইতেন না; ইভেন এখনও অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না।’

তবে অভিনেত্রী জানালেন, মুখের ওপর কাজের জন্য ‘না’ করে দেওয়া হয়নি কখনো। সম্পর্ক সুন্দর রাখার জন্য শুধু অ্যাটিচিউড দিয়ে বোঝানো হত- এমনটাই হয়ত বুঝিয়েছেন প্রভা। অভিনেত্রীর কথায়, ‘সম্পর্ক সুন্দর রাখার জন্য অ্যাটিচিউড দেখে মনে হলো, আপনি বোধহয় আর কো-অপারেট করবেন না; তখন আরকি আসলে ওরা স্কিপ করে।’

শেষে অভিনেত্রী বলেন, ‘এমন একটার কিছুর মধ্যে, এ ধাক্কার মধ্যে কখন সিন্ডিকেট গেছে, আদৌ শুরু হয়েছে কি না, কোনোকিছুই টের পাইনি; কারণ আমি অনেক আগে থেকেই এটা ফেস করেছি।’

বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।  বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম।

সেখানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে। এরই মধ্যে সম্প্রতি দেশে এসেছেন প্রভা। দেশে এসেই নিয়মিতই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পিএসএলের প্রাইজমানি ঘোষণা, আইপিএল-বিপিএলের চেয়ে কতটা পার্থক্য

ছেলেকে নিয়ে আবেগাপ্লুত পরীমণি

‘খেলাধুলার মধ্য দিয়ে তরুণরা ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিবেদন শিখবে’

নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

একদলীয় বাকশাল কায়েম করতে চায় আ’লীগ : মির্জা ফখরুল

নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেবো না : শফিকুর রহমান

কোচ নাকি ক্লাব মালিক, অবসরের পর কোনটি করবেন মেসি?

জাতীয় কল্যাণে জামায়াত দলীয় স্বার্থ প্রাধান্য দেবে না : তাহের

রুয়েট প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন উপস্থিতির হার ৭৭.৯৫ শতাংশ