শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রুয়েট প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন উপস্থিতির হার ৭৭.৯৫ শতাংশ

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ

রুয়েট প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২০২৫ সেশনে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য প্রাক-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ পরীক্ষায় উপস্থিতির হার ছিল মোট ৭৭ দশমিক ৯৫ শতাংশ।
রুয়েটের জনসংযোগ শাখা জানায়, ভর্তি পরীক্ষাটি তিন শিফটে রুয়েটের বিভিন্ন ভবনে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়। প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৯ হাজার ৯১৫ জন ছাত্র-ছাত্রী মনোনীত হয়েছিল। প্রথম শিফট, দ্বিতীয় শিফট ও তৃতীয় শিফটে যথাক্রমে ৭৮.৬৭ শতাংশ, ৭৭.৯৮ শতাংশ ও ৭৭.২১ শতাংশ ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অর্থাৎ তিনটি শিফটের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৭৭.৯৫ শতাংশ।
রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও  স্বেচ্ছাসেবী সদস্যরা নিয়োজিত ছিলো।
সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারনায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মূখরিত। ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃজ্ঞতা জানিয়েছেন।

সর্বশেষ - অন্যান্য