বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রতিবেদক
editor
আগস্ট ১, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং নয় দফা দাবি আদায়ে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে শুক্রবারের (২ আগস্ট) নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের এই সংগঠনটি।
বৃহস্পতিবার (১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থী ও আন্দোলনের সমর্থনকারী ছাত্র-জনতা কাউকে পেলেই গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে। পরবর্তীতে বাছাই করে পাড়া মহল্লায় রেইড দিয়ে গণগ্রেফতারের নামে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। গুম করার হুমকি দিয়ে আদায় করছে মোটা অঙ্কে অর্থ। আগামীর বাংলাদেশ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলীর ওপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশ। আন্দোলনে অংশ নিয়ে নিহত, আহত, পঙ্গু এবং গ্রেফতার হওয়া সকলের স্মরণে নতুন এ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
সর্বস্তরের জনগণকে এ কর্মসূচি সফল করে তোলার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত