মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ছেলেকে নিয়ে আবেগাপ্লুত পরীমণি

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২৪, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবনে অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে। বিভিন্ন সময় ছেলের সঙ্গে কাটানো খুনসুটির নান মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন।

সম্প্রতি ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়ার কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, পড়ন্ত বিকেলে ছেলেকে নিয়ে সমুদ্রের ধারে আবেগাপ্লুত হয়ে খুনসুটিতে মেতে উঠেছেন এ অভিনেত্রী। ছবিতে দেখা যায়, পরী মায়ের মততায় আগলে রেখেছেন ছেলেকে। রাজ্যও হাত বাড়িয়ে দিয়ে আকাশ ও সমুদ্র দেখছেন। এ সময় মা-ছেলেকে বেশ হাসিখুশি দেখা গেছে। এদিকে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের রংধনু তুমি।’

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা মা-ছেলের এ ভালোবাসা দেখে বেশ প্রশংসা করেছে। লিমন জুনায়েদ নামে এক ভক্ত লিখেছেন, ‘মা-ছেলের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা।’ সুমি নামে আরেক অনুরাগীর ভাষ্য, ‘আপনার বেবিটার জন্য মন থেকে দোয়া রইল। এত কিউট একটা বেবি মাশাআল্লাহ।’ ফারহান বলেন, ‘মাশাল্লাহ আপনার ও বাবুর জন্য দোয়া-ভালোবাসা রইলো।’

সর্বশেষ - অন্যান্য