বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দুর্দান্ত জয়ে ফাইনাল পর্ব শুরু ব্রাজিল-আর্জেন্টিনার

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত জয়ে লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্ব শুরু করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চিলিকে ২-১ গোলে আর্জেন্টিনা আর উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। গতকাল মঙ্গলবার ভেনেজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে গোল করেন সুবিয়াব্রে (৩৫ মিনিটে) ও রুবার্তো (৪২ মিনিটে)। অন্যদিকে চিলির হয়ে একমাত্র গোলটি রোসেল (৬১ মিনিটে)।

একই দিনে ভেনেজুয়েলার অন্য একটি স্টেডিয়ামে ফাইনাল পর্বের প্রথম ম্যাচ খেলে ব্রাজিল ও উরুগুয়ে। এই ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন ব্রাজিলের পেদ্রাে (৭৪ মিনিটে)। লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মূলত ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে খেলা হয়। গ্রুপ পর্বে ১০টি খেলেছে দুই গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের সেরা ৩ দল উঠেছে ফাইনাল পর্বে।

ফাইনাল পর্বে কোনো গ্রুপ নেই। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকের বিপক্ষে একটি ম্যাচ খেলবে। পয়েন্টের হিসেবে সেরা ৪ দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। আয়োজক দেশ হিসেবে খেলবে চিলি। চিলি যদি ফাইনাল পর্বের খেলা শেষে সেরা ৪ দলের মধ্যে নিজেদের ধরে রাখতে পারে, তাহলে পঞ্চম দলটিও বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করবে।

সর্বশেষ - অন্যান্য