শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার সকালে নগরীর হেতেমখাঁ বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে সাহেববাজার বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশশে মিলিত হন নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির মাওলানা ড. কেরামত আলী। এতে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের কশাঘাতে দেশের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা, দুমুঠো খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছে। এর মধ্যেই রমজান সামনে রেখে দ্রব্যমূল্য আবারো দফায় দফায় বাড়ছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদের দোসররা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে।’

অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়ে মাওলানা কেরামত আলী বলেন, ‘সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সাহরি ও ইফতার করতে পারে, সে জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। খেজুরের ওপর অতিরিক্ত শুল্কের ফলে খেজুরের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।’

মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে জামায়াতের রাজশাহী মহানগরীর নায়েব আমির আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন ও আব্দুস সামাদ, কর্মপরিষদ সদস্য অধ্যাপক এম কে এম সরোয়ার জাহান প্রিন্স, জসিম উদ্দিন সরকার, তৌহিদুর রহমান সুইট, আশরাফুল আলম ইমন, সিরাজুল ইসলাম, কামরুজ্জামান সোহেল, ডা. হাসানুজ্জামান, হাফেজ নুরুজ্জামান, মাওলানা রুহুল আমিন মোহাম্মদ সালাহউদ্দিন ও ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমরান নাজির প্রমুখ উপস্থিত ছিলেন। #

সর্বশেষ - অন্যান্য