বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জেন-জির পর শেষ আরেক প্রজন্ম, ২০২৫ এ জন্ম গ্রহণকারীরা হবে জেন-বেটা

প্রতিবেদক
editor
জানুয়ারি ২, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জেন-জি প্রজন্মের তরুণরা। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত হয়েছিল। হাসিনার পতনের পর দেশে বেশ জনপ্রিয় শব্দ হয়ে জেন-জি শব্দটি। যার পূর্ণরূপ হলো জেনারেশন-জেড। এরপর আসে জেন-আলফা। তবে ২০২৪ সাল বিদায়ের মাধ্যমে শেষ হয়েছে জেন-আলফা যুগের। এটির সময়কাল ছিল মাত্র ১২ বছর।

এখন নতুন বছর ২০২৫ সাল থেকে যারা জন্ম নেবে তাদের অভিহিত করা হবে জেন-বেটা হিসেবে। এটি চলবে ২০৩৯ সাল পর্যন্ত। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, জেন- বেটার সময়কালে যারা জন্ম নেবে তাদের অনেকে বাইশ শতক দেখবে। এছাড়া তারা প্রত্যক্ষ করবে বিস্তৃত এবং নতুন নতুন প্রযুক্তির বিকাশ। সঙ্গে বিশ্বে জলবায়ুর যে পরিবর্তন ঘটছে, সেটি তাদের সময় আরও পরিবর্তন হয়ে যেতে পারে।

এছাড়া এই প্রজন্মটি জেন-আলফার পর দ্বিতীয় প্রজন্ম যাদের সবাই একুশ শতকে জন্ম নিতে যাচ্ছে। সামাজিক বিশ্লেষক, জনসংখ্যাবিদ ও অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ম্যাকক্রিন্ডেল বলেছেন, ২০৩৫ সালের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যার ১৬ শতাংশ হবে এই জেন-বেটার মানুষ। তিনি আরও বলেছেন, জেন-বেটা প্রজন্ম বিশ্বের জনসংখ্যায়ও ব্যাপক পরিবর্তন দেখবে। কারণ পৃথিবীতে এ মুহূর্তে জন্মহার কমে গেছে। অপরদিকে বেড়েছে আয়ুস্কাল। অর্থাৎ তাদের সময় বিশ্ব এতটা জনবহুল থাকবে না বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এক্সিওস

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

সব অপরাধের কেন্দ্রে শেখ হাসিনা, মন্ত্রী-এমপিরা ছিলেন সহযোগী : শুনানিতে চিফ প্রসিকিউটর

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলে পোস্ট, এসিল্যান্ডকে অব্যাহতি

‘উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ, পদোন্নতি না দিয়ে করলেন বদলী’

প্রতিদিনের এই ৬ অভ্যাস মস্তিষ্কের ক্ষতি করে

সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘাতে নিহত ৯৪০

আন্দোলনের মুখে রাজশাহী কলেজের অধ্যক্ষের পদত্যাগ

‘আপনি ইংরেজি শিখলেন কোথায়?’—লাইবেরিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের প্রশ্ন

পাকিস্তানি রেঞ্জারকে আটক করল ভারত, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ

‘বিক্রির জন্য নয়’, মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান ওপেন এআইয়ের