সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শামীম-তানিয়া বৃষ্টিকে নিয়ে ‘ফিরে এসো অনিন্দিতা’

প্রতিবেদক
editor
নভেম্বর ১৮, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : এলাকার বখাটে ছেলে আবির। যাবতীয় অপকর্ম সংঘটিত হয় তার মাধ্যমে। অন্যদিকে ভার্সিটি পড়ুয়া মিষ্টি মেয়ে অনিন্দিতা। কাকতালীয় এক ঘটনায় আবির-অনিন্দিতা মুখোমুখি হয়। কয়েকদিন পর আবিরের ছেলেপেলে একটা মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে আসে। ফোন অন করে দেখা যায় সেটা অনিন্দিতার। সেখান থেকে অনিন্দিতা সম্পর্কে অনেক কিছু জেনে বন্ধু করে ফেলে আবির। এক সময় তা প্রকাশ করে। কিন্তু তারপর কী হয়?

এমন গল্প নিয়েই নির্মিত হলো ‘ফিরে এসো অনিন্দিতা’ শিরোনামের নাটকটি। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাংবাদিক ইশতিয়াক আহমেদ। সদ্য শুটিং হওয়া নাটকটি প্রসঙ্গে শামীম হাসান সরকার বলেন, ‘গল্পনির্ভর কাজ করতে আমি বরাবরই পছন্দ করি। ইশতিয়াক ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ। ওনার গল্প বলার ধরণটা খুব ভালো লেগেছে। গল্প, নির্মাণ সবকিছু মিলিয়ে দর্শক বেশ সাড়া দেবে বলেই ধারণা আমার।’

অন্যদিকে অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটকের গল্পটা ইশতিয়াক ভাইয়ের। পরিচালনাও ওনার। তিনি আর ১০ জন নির্মাতার মতো নন। হয়তো তেমন প্রশংসা করেন না আমাদের। কিন্তু উনি যে কাজটা মনোযোগ দিয়ে করেন, ইন্ট্রোভার্ট মানুষ- এটাই ভালো লাগে। নির্মাণটা দর্শকদের ভালো লাগবে।’ নির্মাতা জানান, নাটকটি শিগগির মুক্তি পাবে গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামের ইউটিউব চ্যানেলে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী-৩ আসনে বিএনপির স্থানীয় প্রার্থীর দাবিতে রাজশাহী-নাটোর মহাসড়কে শুয়ে বিক্ষোভ

হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি কমলো ৩ সেন্টিমিটার

যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে রাশিয়া-ইউক্রেন : ট্রাম্প

দেশে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামায়াত আমির

১৪ মার্চের ট্রেনের টিকিটে ৩০ মিনিটে ২০ লাখ হিট

ভেনেজুয়েলার বিরুদ্ধে জিতল আর্জেন্টিনা

মুম্বাই-দিল্লি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

নারীদের জন্য ১০০ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন দাবি

জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক : বার্লিন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশ কর্মকর্তাদের সম্পদের তদন্ত চলছে : চৌধুরী আব্দুল্লাহ আল মামুন