শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

উগান্ডার কাম্পালার চেয়েও খারাপ আজ ঢাকার বাতাস

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবারেও বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪০ স্কোর নিয়ে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

সকাল সোয়া ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। এদিন ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৩৩ গুণেরও বেশি রয়েছে।

শুক্রবার সকালে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু (২১৯)। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি (১৯৮), পাকিস্তানের করাচী (১৮৭) ও উগান্ডার কাম্পালা (১৮৫)।

এই সূচক অনুযায়ী সকালে ঢাকার মতো নেপালের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আর বাকি তিন শহরের বাতাসের মান এর চেয়ে কিছুটা ভালো হলেও তা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে রাজশাহী মহানগরী জামায়াতের ইফতার

দিল্লি-ইসলামাবাদ বিস্ফোরণে কাদের দায়ী করছে ভারত-পাকিস্তান?

সীল বানিয়ে মাসে লাখ টাকা ইনকাম রাবির শিক্ষার্থী দম্পতির

পর্যাপ্ত প্রোটিন না খেলে শরীরে যা ঘটে

রুয়েটে ইউনিক কোডিং ও আওয়ামী দোসর মুক্ত সিন্ডিকেট-সিলেকশন বোর্ড গঠনের দাবিতে মানববন্ধন

নজিরবিহীন ঘটনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদর উদ্বেগ

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

তাপদাহ: অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে ঢাবি

মেসি-ডি মারিয়ার বিকল্প নিয়ে যা ভাবছে স্কালোনি

ভিন্ন ধর্মাবলম্বী কেউ প্রার্থী হতে চাইলে ‘মোস্ট ওয়েলকাম’ : ডা. শফিকুর রহমান