শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থে এ রায় মেনে নিতে হবে : ইকরা

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে প্রকাশ্য অনিয়ম ও কারচুপির অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে এ রায় মেনে নেওয়ার আহবান জানিয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজেএস) প্রার্থী আঞ্জুমান আরা ইকরা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান। ইকরা তার ফেসবুক পোস্টে লিখেন, ‘নির্বাচনে জয়-পরাজয়ের ঊর্ধ্বে সুষ্ঠু ভোটের জন্য আমরা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ ছিলাম। কিন্তু প্রশাসনের প্রকাশ্য অনিয়ম, কারচুপির পরও শিক্ষার্থীদের স্বার্থে এ রায় আমাদেরকে মেনে নিতে হবে।’

শিক্ষার্থীদের স্বার্থে এ রায় মেনে নিতে হবে

তিনি আরও লিখেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু নির্বাচনে ভরসার জায়গা থেকে এজিএস হিসেবে নির্বাচিত করে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে এজন্য আমি চিরকৃতজ্ঞ। জাতীয়তাবাদী ছাত্রদলের দ্বায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ থাকবে নিজেদের ভুলগুলো পুনর্বিবেচনা করে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করা। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটা নতুন ক্যাম্পাস বিনির্মাণ করবো ইনশাআল্লাহ।’

এরআগে বৃহস্পতিবার বিকেলে নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ দিয়ে নির্বাচন বয়কট করেছে ছাত্রদল। একইদিন বিএনপিপন্থি তিন শিক্ষক ও শুক্রবার রাতে এক নির্বাচন কমিশন পদত্যাগ করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৭৯

দলীয় সরকারের অধীনে ইসি নিজেই পরাধীন হয়ে পড়ে: রিজভী

বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে পাশে থাকতে চায় যুক্তরাজ্য: অর্থ উপদেষ্টা

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রাবির উপাচার্যসহ ১৮ জন

ভালোবাসা দিবসের পরিকল্পনা জানালেন সাফা কবির

বিএনপি নেতা নাদিম মোস্তফার দাফন সম্পন্ন

একদলীয় শাসনব্যাবস্থা বিলুপ্ত করতে পি.আর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই

পাচার করা অর্থের নথিপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন : রিজভী

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি প্ল্যান্টে ভয়াবহ আগুন, নিহত ২০

শয্যা সংকট: হাসপাতালের বারান্দায় দুই নারীর সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু