শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গুরুতর অভিযোগ নিয়ে বাধার মুখে প্রিয়াঙ্কা সরকার

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : টালিউডে আসছে  ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানার ছবি ‘চিচিং ফাঁক’। আরব্য লোককথার গল্প আলিবাবার আবহে সিনেমাটি নির্মাণ করছেন ওপার বাংলার পরিচালক অরিজিৎ সরকার। আর এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কিন্তু এই ছবির কাস্টিংয়ে নাকি প্রিয়াঙ্কা সরকারকে না জানিয়েই নাম বসিয়ে দেন পরিচালক! এমন খবর সংবাদপত্র থেকে চোখে পড়ে নায়িকার। আর তা দেখেই পরিচালকের অফিসে এমন গুরুতর অভিযোগ জানাতে ছুটে যান অভিনেত্রী। তারপরই ঘটে মহাবিপত্তি!

অভিযোগ জানাতে যাবে, এমন সময়ে বের হওয়ার সময় প্রিয়াঙ্কা দেখেন দরজা লক করা। অর্থাৎ, ‘আটক’ করা হয়েছে তাকে! এরপরই পরিচালকের ওপর চড়াও হন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রিয়াঙ্কার এমন ভিডিও দেখে শুরুতে চিন্তায় পড়ে যায় অনুরাগীরা। তবে ভিডিওর শেষে বেরিয়ে আসে আসল ঘটনা। আসলে, প্রিয়াঙ্কার নতুন ছবি ‘চিচিং ফাঁক’-এর প্রচার কৌশলী মাত্র।

ছবির গল্পের সূত্রে, একটি ছেলে এবং মেয়ে সংসারের বেড়াজাল পেরিয়ে একটি অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য, নিজেদের মতো করে বাঁচা। এরপর অজানা বিপদের হাতছানি, শুরু হয় এক অদ্ভুত সফর! কিন্তু সেখানে আরব্য রজনি তথা আলিবাবার সেই কাহিনির সঙ্গে সিনেমার গল্পের যোগসূত্র কতটা, তার চমক এখনই ভাঙতে নারাজ পরিচালক।

উল্লেখ্য, অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়া সেই ছেলের সঙ্গে মেয়েটির চরিত্রে থাকতে পারেন প্রিয়াঙ্কা। গুহার মধ্যে আটকে গেলে অবশ্যই ‘চিচিং ফাঁক’ বলেই চিৎকার শোনা যাবে তার মুখ থেকে, সেটিই এখন দেখার অপেক্ষায় দর্শক।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কমলা নাকি ট্রাম্প, কাকে ভোট দেবেন টেইলর সুইফট?

বাংলাদেশি অনুপ্রবেশই পশ্চিমবঙ্গে ভোটের ইস্যু হয়ে উঠছে?

গাজায় ৩৬৮০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

বিরল রোগে আক্রান্ত শার্লিন চোপড়া

মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা : ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যতের জন্য মানদণ্ড

গাজার জিম্মিদশা থেকে মুক্তি পাচ্ছেন, কে এই কারিনা?

নেপালকে হারিয়ে ইতিহাস প্রথম বিশ্বকাপ খেলতে আসা ইতালির

শাহবাগ ছাড়া অন্য কোনো হাইওয়েতে ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের

যুক্তরাজ্যে আশ্রয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত ভারতেই থাকবেন হাসিনা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে নিষিদ্ধ ‘পপি গাছ’