বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কমলা নাকি ট্রাম্প, কাকে ভোট দেবেন টেইলর সুইফট?

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থীর টেলিভিশন বিতর্কের পর ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন পপ সংগীত শিল্পী টেইলর সুইফট। কমলা বিশৃঙ্খলার পরিবর্তে শান্তভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবেন বলেও মন্তব্য করেন এই সংগীত তারকা। ২৮০ মিলিয়ন ফলোয়ারের ইস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে টেইলর সুইফট বলেন, ৫ নভেম্বরের নির্বাচনে তিনি কমলা হ্যারিসকেই বেছে নেবেন।

সুইফট বলেন, আমি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ও টিম ওয়ালজের জন্য আমার ভোট দেবো। আমি তাকেকে ভোট দিচ্ছি কারণ সে অধিকারের জন্য লড়াই করে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) ফিলাডেলফিয়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে বিতর্ক শুরু হয়।

টেলিভিশন বিতর্কে গুরুত্ব পায় মূল্যস্ফীতি, গর্ভপাত আইন ও অভিবাসন নীতি। এ সময় ট্রাম্প বিভিন্ন মিথ্যা ষড়যন্ত্রমূলক তত্ত্বের কথা বলেন।
এবিসি নিউজ এবারের এই বিতর্কের আয়োজন করে। এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে হেরে সরে দাঁড়ান জো বাইডেন। তার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন হ্যারিস।

সূত্র: রয়টার্স

সর্বশেষ - অন্যান্য