রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জামিন পেলেন বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৬, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে কটূক্তির মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আগামী ৪ ফেব্রুয়ারি মামলাটির চার্জগঠন শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট মো. সেফাতুল্লাহ এ আসামির জামিন আবেদন মঞ্জুর করে এই তারিখ ধার্য করেন। এদিন সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি আদালতে হাজির হন। সাড়ে ১১টায় আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়। শুনানির শুরুতেই বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম চার্জগঠনের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা পূর্বে শর্তে জামিন চেয়ে শুনানি করেন। একই সঙ্গে আরেক দরখাস্তে আসামির চার্জগঠন শুনানি পেছানোর জন্য সময় চেয়ে আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ২৮ নভেম্বর আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন। ওইদিন তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫শ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরে বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মামলাটি বদলি করা হয়।

উল্লেখ্য, মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ অক্টোবর আসামি তাপসী তাবাসসুম উর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকার পরও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকারপ্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

উল্লেখ্য, ৬ অক্টোবর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আর ১৪ অক্টোবর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাঘায় রাজশাহী জেলা জামায়াতের গণমিছিল ও সমাবেশ

অপরাধী আ.লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে : রিজভী

যারা নির্বাচন পেছাতে চান তারা গণতন্ত্রে বিশ্বাস করে না : সালাম

কোরআনের আদর্শ কায়েম করলেই সফলতা পাওয়া যাবে : ধর্ম উপদেষ্টা

রাকসু নির্বাচন কমিশনের মতবিনিময় সভা থেকে বেরিয়ে গেল ছাত্রদল ও বাম সংগঠন

ইমরান খানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল ভারত

৭২’র সংবিধানই দেশে ফ্যাসিবাদ তৈরির আতুরঘর : ফারুক ওয়াসিফ

নির্বাচনের তারিখ ঠিক করবে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল: জাতিসংঘ দূত

নারীর পেটের স্বাস্থ্য ভালো রাখবে যে ৫ খাবার

মোবাইল ঘাঁটার অভ্যাস রাতের ঘুম কেড়েছে?