মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নির্বাচনের তারিখ ঠিক করবে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল: জাতিসংঘ দূত

প্রতিবেদক
editor
জানুয়ারি ১৪, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা নির্ধারণ করবে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো। নির্বাচনের সময়সীমা নিয়ে জাতিসংঘ কিছু বলতে চায় না। মঙ্গলবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

এ দিন পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী।গোয়েন লুইস বলেন, আজ নির্বাচন কমিশনের সঙ্গেও বৈঠক করেছি। কমিশনের চাহিদা অনুয়ায়ী আমরা সহযোগিতা দেব। এ লক্ষ্যে আমাদের প্রয়োজনীয়তা সমীক্ষা প্রতিনিধিদল কাজ করবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ বলে জানান তিনি।

সর্বশেষ - অন্যান্য